চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বর্তমান সরকারের আমলে সাতকানিয়া লোহাগাড়ায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে : ড. নদভী এমপি

প্রকাশ: ২০১৮-০৫-০১ ১৬:১১:৫৫ || আপডেট: ২০১৮-০৫-০১ ১৬:১১:৫৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচিত হবার পর দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, হচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগকে পুণরায় নির্বাচিত করতে হবে। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন কারণে পিছিয়ে পড়া সাতকানিয়া লোহাগাড়ার উন্নয়নে যেসব ছোট, মাঝারি এবং মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে অত্র এলাকায় উন্নয়নের মাইলফলক রচিত হবে।

গতকাল  ৩০ এপ্রিল বিকেলে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে  কানুরাম বাজার মাট প্রাঙ্গণে  বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

তিনি আরও বলেন, পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের ফলে বিগত সাড়ে ৩ বছরে অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশে কাজ হয়। কারণ তাঁর বিবেকে তাড়না আছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ৩০ লাখ লোকের আত্মহুতি দিয়েছিল। বাংলার দুঃখী মানুষের হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু যে সংকল্প তা যদি বাস্তবায়িত না হয়, তাহলে ৩০ লাখ মানুষের কাছে জবাবদিহী করতে হবে। তিনি বলেন, একসময় বাংলাদেশকে উপহাস করে তলাবিহীন ঝুড়ি বলা হত, আজ সে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উদিয়মান শক্তি। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে উন্নাসিকতার কোন সুযোগ নেই। তৃনমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে ভোটারদের মন জয় করতে হবে।

কলাউজান ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,  লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য মোহাম্মদ আবু বক্কর,পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা নুরুল আলম জিকু,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল,সাংসদের একান্ত সহকারী সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ,উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার কামাল,কলাউজান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক,সাতকানিয়া যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।

এছাড়ও জনসভার আগে  সাংসদ ড.নদভী এমপি কলাউজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়নমুলক প্রকল্পগুলো উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *