চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়া হাসপাতালের রোগীবাহী এ্যাম্বুলেন্সে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেছে, চালক আহত

প্রকাশ: ২০১৮-০৫-০১ ০০:২১:৫৮ || আপডেট: ২০১৮-০৫-০১ ০০:২১:৫৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

কালবৈশাখী ঝড়ের তান্ডবের কবলে পড়ে দুমড়ে মুচড়ে গেছে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স। বিষ পান করা একজন রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলি ব্রীজ সংলগ্ন এলাকায় গতকাল সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে এ্যাম্বুলেন্সটি এই দূর্ঘটনায় পড়ে।

এতে ড্রাইভার মোহাম্মদ আলী ও রোগীর স্বজন গুরুতর আহত হন। এই এ্যাম্বুলেন্সটি রাঙ্গুনিয়ার সাংসদ সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়াবাসীর দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালে প্রদান করেন।

রাঙ্গুনিয়া উপজেলা স্বা¯’্য কর্মকর্তা ডা. মোমিনুর রহমান বলেন, ‘হাসপাতালে দুপুরের দিকে বিষ পান করা একজন রোগী নিয়ে আসেন তার পুত্র সহ স্বজনরা। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হ”িছল। এ্যাম্বুলেন্সটি কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলি এলাকায় গেলে কালবৈশাখী ঝড়ের তান্ডবের কবলে পড়ে।

রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে গাড়ির উপরে এসে পড়লে এটি দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির ড্রাইভার মোহাম্মদ আলী (৩৫), ভেতরে থাকা রোগীর স্বজন মোহাম্মদ সোহেল (২২) আহত হয়। ¯’ানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় ড্রাইভারের হাত কেটে যায় এবং রোগীর স্বজনের মাথা ফেটে যায়। ড্রাইভার মোহাম্মদ আলী প্রাথমিক চিকিৎসা নেন এবং রোগীর স্বজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে ছেলের সাথে রাগারাগি করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্ঠা চালায় দুর্ঘটনার মুখে পড়া এ্যাম্বুলেন্সে থাকা রোগীর বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের মহত্তরখীল গ্রামে বলে জানা যায়। মহত্তরখীল এলাকার ইউপি সদস্য শহীদুল ইসলাম টুনু বলেন, বিষ খাওয়া মহিলার নাম মঞ্জুরা বেগম (৪০)। সে মহত্তরখীল এলাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *