admin
প্রকাশ: ২০১৮-০৫-০১ ১৮:৫৩:১৯ || আপডেট: ২০১৮-০৫-০১ ১৮:৫৩:৫১

আলাউদ্দিন, বীর কন্ঠ :
শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ স্লোগানকে সামনে রেখে লোহাগাড়য় আজ মঙ্গলবার নানা আয়োজনে মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে লোহাগাড়া বটতলীর মোটর স্টেশন থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।
জাতীয় শ্রমিক লীগ লোহাগাড়া শাখা ও লোহাগাড়া শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত লাল পতাকা মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় শ্রমিক লীগ লোহাগাড়া শাখার অফিসের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। পরে বটতলী মোটর স্টেশনের সিকদার সেন্টারের নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্যা।
জাতীয় শ্রমিকলীগ ও ট্রাক সমবায় সমিতির সহ-সভাপতি শ্রমিকনেতা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি পদপ্রার্থী, দক্ষিণ জেলা শ্রমিক নেতা মোহাম্মদ আরিফুর রহমান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল,লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মোহাম্মদ নুরুল হক নুনু,লোহাগাড়া বৈদ্যুতিক টেকনেশিয়ান সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বেলাল,লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতি আবুল কাশেম,শ্রমিক নেতা আবুল হোসেন মনু ,শ্রমিক নেতা নুরুল ইসলাম,পদুয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ শওকত আলী শেখু ,শ্রমিকনেতা মোহাম্মদ আবু তাহের ও রকসি সিকদার প্রমুখ ।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের মহান কারিগর হলেন শ্রমিক শ্রেণি। শ্রমিকের কাজের নিরাপদ পরিবেশ ও জীবনমান উন্নত করা না গেলে দেশ এগোবে না। মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করে বক্তারা বলেন, আর শোষণ-পীড়ন নয়। এখন সময় একতা গড়ার। একতাই দেশ গড়ার শক্তি যোগাবে।