চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন (ওসি)আনোয়ার হোসেন

প্রকাশ: ২০১৮-০৫-০১ ১৪:৩৫:১৬ || আপডেট: ২০১৮-০৫-০১ ১৪:৩৫:১৬

বেলাল আহমদ,বিশেষ  প্রতিনিধি :

বান্দরবান জেলার লামা উপজেলায় সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায়  সদ্য যোগদানকৃত সদস্যের নয় যুবক কে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেন,  লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশের এসআই জয়নাল আবেদীন, মো: কবির হোসেন, এএসআই সুজন ভৌমিক, ইলিয়াছ হোসেন সহ প্রমূখ।

যোগদানকৃতরা হল, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মিঠুন কান্তি বসাক, লিমন বড়ুয়া, মো. শাহিন গাজী, আবু সুফিয়ান, তুহিন হাসান, লুংথুই মার্মা ও সেলিম উদ্দিন।

সদ্য যোগদানকৃতদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ পুলিশই একমাত্র প্রতিষ্ঠান যেখানে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবাইকে সেবা দানের সুযোগ রয়েছে। দেশ ও জনগনের সেবায় বাংলাদেশ পুলিশের রয়েছে ঈর্ষান্বিত সফলতা। রয়েছে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের গৌরব। তাই বাংলাদেশ পুলিশ গাইছে সাহসীদের গান। যারা সাহসী ও মানবিক বলে বলীয়ান, যারা দেশের সেবায় অকুতোভয়, যারা নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ রয়েছে তাদের অপেক্ষায়।

তিনি আরো বলেন, পুলিশ বাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। তাছাড়া অপরাধ দমন ও নিবারণ করা, অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা এবং একটি দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশের অন্যতম বৈশিষ্ট্য। ১৮৬১ সালের ৫নং আইন অনুযায়ী পুলিশ বাহিনী গঠন করা হয় এবং ইহা পুলিশ আইন নামে অভিহিত। ১৮৬১ সালের ২২ মার্চ হতে তা কার্যকরী করা হয়। তখন হতেই পুলিশ বাহিনী একটি সশস্ত্র বাহিনী হিসেবে গণ্য হয়।তিনি সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যেদের সফলতা ও উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *