চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কর্ণফুলি নদীতে ডুবে নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৫-০২ ২০:১২:০৯ || আপডেট: ২০১৮-০৫-০২ ২০:১৫:০৭

 

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলি নদীতে ডুবে নিখোঁজ নৌকার মাঝি শামসুল আলম (৩২) এর লাশ মঙ্গলবার (১ মে) উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত ৫ কিলোমিটার দূরে কর্ণফুলি নদীর সরফভাটা গোডাউন এলাকা থেকে গলিত লাশ ভেসে উঠে।  স্থানীয়রা লাশ দেখতে পেয়ে নিখোঁজ মাঝির স্বজনদের খবর দিলে তাঁরা লাশ উদ্ধার করেন।   শামসুল আলম উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা এলাকার নূর মোহাম্মদের পুত্র।

শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, “ রোববার বেলা দুইটার দিকে মাঝি শামসুল মরিয়ম নগর ঘাট থেকে তাঁর নৌকা স্রোতে চলে যাওয়ার সময় পানিতে ঝাঁপ দেন।  এসময় তিনি পানির স্রোতে তলিয়ে যান।  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নদীতে মাঝির লাশ ভেসে উঠে।  রাত ৮ টার দিকে পঁচে গলে যাওয়া লাশটি শামসুলের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *