admin
প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৫:২৯:৩২ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৫:৩০:০০

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পতেঙ্গা ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশে পাথরের উপর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আবুল কাশেম ভূইয়া বলেন, তরুণীর মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।