চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

শ্রমিকের ঘামে ভেজা শ্রমের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ: মাহমুদুল হক পেয়ারু

প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৫:১৮:৫১ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৫:১৮:৫১

আনোয়ারা প্রতিনিধি:

সাতকানিয়া-লোহাগাড়া নাগরিক ফোরাম ব্যানারে মে দিবসের আলোচনা, বনভোজন ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আনোয়ারার পারকী চরে। ১মে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা হাসান রউফী। মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: নূরুল হক, হক হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু, অধ্যাপক শফিক আহমেদ, ডা: আক্তার আহমদ, সাবেক চেয়ারম্যান এনামুল হক ও আজিজ প্রমুখ।

 

আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু বলেছেন, শ্রমিকের ঘামে ভেজা শ্রমের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বিশেষ করে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধশালী করছে। বছরে একদিন শ্রমিকের অধিকার আদায় নিয়ে কথা বললে হবে না। প্রতিদিন শ্রমিকের ন্যায্য পাওনা পাচ্ছে কিনা সচেতন থাকতে হবে।  ঘাম শুকানোর আগেই যেন শ্রমিক তার পাওনা পায়।

 

তিনি আরো বলেন, নির্বাচন আসন্ন।  এখন সাতকানিয়া-লোহাগাড়ার জনগণ পরিবর্তন চাই। নতুন নেতৃত্ব চাই। এ নিয়ে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করতে হবে। নিজেদের শক্তির পরিচয় দিতে হবে। নিজেদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এখন থেকে কাজ শুরু করুন।

 

অনুষ্টানে সকল বক্তাই নির্বাচনে ঐক্য থাকার আহবান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *