চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সমঝোতা না হলে ছাত্রলীগের কমিটি ভোটে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৭:০৬:৩৪ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৭:০৬:৩৪

বীর কন্ঠ ডেস্ক :

ছাত্রলীগের সম্মেলন ও কমিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের কমিটি আমাদের যে নিয়ম আছে, সেভাবে হবে। প্রথমে সব প্রার্থী নিয়ে বসা হবে। সেখানে সমঝোতা করা গেলে, সেভাবে কমিটি হবে। না হলে ভোট হবে।

বুধবার সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

শেখ হাসিনা আরও বলেন, আমরা চাই ছাত্রলীগে উপযুক্ত নের্তৃত্ব উঠে আসুক। এক্ষেত্রে ছাত্রত্ব ও বয়সসীমা বিবেচনায় এনে আমরা কাজ করব। তবে ভোটের মাধ্যমে যেন উল্টাপাল্টা কেউ নির্বাচিত না হয় আমাদের সেটাও মনে রাখতে।

গত ১৫-২৩ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন শেখ হাসিনা। দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন তিনি।

সেখানে রোহিঙ্গা সঙ্কটের সমাধানের বিষয়টি বিশ্ব নেতাদের সামনের জোরালোভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্মেলনের যৌথ ঘোষণায় রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে এ বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *