চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায়  মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৫-০২ ২০:০৫:২৯ || আপডেট: ২০১৮-০৫-০২ ২০:০৫:২৯

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

সাতকানিয়া থানার কেওচিয়া ইউনিয়নের বটতল এলাকা থেকে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহমান রিয়াজ (১৯),ইয়াসির আরাফাত হৃদয়(২১), মো. ফারুক হোসেন(২০), মাসুদ আলম(২০), নাছির উদ্দিন (৩২) ও মো. কামাল উদ্দিন(১৮)।  

বুধবার (০২ মে) ভোর সাড়ে ৪টার দিকে  তাদের গ্রেফতার করা হয়।

সাতকানিয়ার থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়ার বটতল এলাকায় থানার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

এসময় মাইক্রোবাসে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।’

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাইক্রোবাসটি জব্দ বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *