চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় পিকআপ উল্টে  যুবক নিহত

প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৬:১০:০৯ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৬:১০:০৯

বীর কন্ঠ ডেস্ক :

সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় পিকআপ উল্টে রবিউল ইসলাম নামে লেদু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রবিউল নগরের বাকলিয়ার রাজাখালী এলাকার সালেহ আহমদের ছেলে।

মঙ্গলবার (০১ মে) দিনগত রাত ২টার দিকে পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বররত জেলা পুলিশের এএসআই শীলব্রত বড়ুয়া  জানান, নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় পিকআপ উল্টে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *