চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

হাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে নবজাতকের গলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৫-০২ ১৫:৪৬:৫৩ || আপডেট: ২০১৮-০৫-০২ ১৫:৪৬:৫৩

বীর কন্ঠ ডেস্ক :

হাটহাজারী উপজেলা সদরের রংগীপাড়া সওদাগর বাড়ির পুকুর থেকে পরিত্যক্ত পুকুর থেকে নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ মে) সকাল সাড়ে ৯টার দিকে  মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন  জানান, স্থানীয়দের খবরে পশ্চিম দেওয়ান নগর রেল লাইন সংলগ্ন পরিত্যক্ত পুকুর থেকে এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, ‘এ ঘটনায় অপরাধীকে খোঁজে আইনের আওতায় আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *