চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, লোহাগাড়া শাখার সম্পাদক গোপন বড়ুয়া আর নেই

প্রকাশ: ২০১৮-০৫-০৩ ১৫:৩৬:৪৪ || আপডেট: ২০১৮-০৫-০৩ ১৫:৩৬:৪৪

 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার নব নির্বাচিত কমিটির সম্পাদক বাবু গোপন বড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, তিনি গতকাল সন্ধ্যা ৬ টায় নিজ বাড়ি বড়হাতিয়া থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে গাড়ীতে স্ট্রোক করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল  রাত ১০ টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ  করেন।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, সহ-সভাপতি সুভাষ চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক ডা: রিটন দাশ ও অন্যান্য নেতৃবৃন্দ।

অাজ তার গ্রামের বাড়ী বড়হাতিয়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *