চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

আগামীকাল লোহাগাড়ায়  অনির্বাণ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ২১:২৪:০৯ || আপডেট: ২০১৮-০৫-০৪ ২১:২৪:০৯

আলাউদ্দিন .বীর কন্ঠ :

আগামীকাল ৫ মে বিকালে অনুষ্ঠিত হবে  অর্নিবাণ টি -টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ।লোহাগাড়া সদর অলি আহম্মদ বীর বিক্রম স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

খেলায় প্রধান অতিথি থাকবেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ।উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন প্রঙ্গান ফাউন্ডোশনের সভাপতি হারুন -উর-রশীদ ।

গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী ।সভাপতিত্ব করবেন অনির্বান ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ।

উক্ত ফাইনাল খেলায় মোকাবেলা করবেন টিম HP বনাম মধ্য লোহাগাড়া ক্রিকেট একাদাশ । জমজমাট ফাইনাল খেলা দেখার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে।খেলা ধারাভাষ্যকার হিসাবে থাকবেন অনির্বাণ কায়সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *