চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তোমরাই অগ্রসেনানী: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমিনুল ইসলাম

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৬:০৩:০১ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৬:০৩:০১

স্টাফ রিপোর্টার :

“চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া ছাত্র যুব কল্যাণ পরিষদ” কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৮ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সংবর্ধিত কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তোমরাই অগ্রসেনানী। একাডেমীক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে তোমাদের কাজ করতে হবে। নৈতিকতা আর মূল্যবোধের অবক্ষয়ের বিপরীতে আদর্শিক চেতনাবোধ সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে। আজাকের দিনে একাডেমিক মেধাবী মানুষের চেয়ে দেশের জন্য মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাই নিজেদের সেইভাবে গড়ে তোল। অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন সন্তানদের জিপিএ-৫ নির্ভর পড়ালেখার প্রতি আকৃষ্ট না করে পাঠ্যপুস্তক নির্ভর পড়ালেখার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান।

গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া ছাত্র যুব কল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সভাপতিত্ব করেন মুরিদুল আলম রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন মায়মুন উদ্দীন মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. অধ্যাপক মাসুম চৌধুরী, এ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, এ্যাডভোকেট বজলুর রশিদ মিন্টু, ডা: মোহাম্মদ শাহ আলম, এড. প্রদীপ চৌধুরী, ডা: দিলীপ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ হোসেন মিনহাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাশেদুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন পরিষদের বিশ্বজিৎ দাশ গুপ্ত, শরফুল ইসলাম মাহি, মো: ফয়সাল, মোনতাসির মোকারম সিকদার, লিও বোরহান উদ্দীন ইমন, হারুন অর রশিদ হৃদয়, আজাদ হোসেন সাব্বির, মো: শাকিল মাহমুদ, ফয়সাল রশিদ, তানজিন সৌরভ, বশির উল্লাহ লিটন, মোশাররফ হোসাইন জিদান, মোরশেদ আরেফিন, মিরকাতুর রহমান, তওসিফ, আদনান, মুনাসিফ চৌধুরী, আব্দুল বাসেত আদনান, মুশফিক উদ্দীন চৌধুরী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *