চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

খেলাধুলা সৃজনশীল গঠনে ভূমিকা রাখে: শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী 

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৮:৪৪:৩৭ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৮:৪৪:৩৭

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি , উপজেলা ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মোঃ শাহাব উদ্দিন চৌধুরী বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধুলা শুধু বিনোদনেরই মাধ্যম নয়, এর সাথে দেহ ও মনের সুস্থতার সম্পর্ক রয়েছে।

৪ই মে  বিকাল ৪ টায় লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দর্জি পাড়ার মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি সংসদ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

লোহাগাড়া শহর পরিচালনা কমিটির সদস্য মিছবাহ উদ্দিন রাজিব’র সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান মজু,  সাংবাদিক এরশাদ হোসাইন,  সাংবাদিক রাইহান সিকদার, জয়নাল আবেদীন বাবু প্রমুখ।

উক্ত সমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, জনকল্যান যুব ফুটবল একাদশ বনাম HF ফুটবল একাদশ। এতে জনকল্যান যুব ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে  HF ফুটবল একাদশ ২-১ বিজয়ী হয়ে ফাইনালে উঠেন  ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *