চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকবাজারের ধুনির পুলের নির্মাণকাজ পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির 

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ০০:১৯:৪৮ || আপডেট: ২০১৮-০৫-০৪ ০০:১৯:৪৮

বীর কন্ঠ ডেস্ক :

এডিপি’র ৩ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ড্রেন অ্যাপ্রোচসহ চকবাজারের ধুনির পুলের নির্মাণকাজ পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (৩ মে) বিকেলে মেয়র নির্মাণকাজ পরিদর্শনে যান।এ সময় তিনি জনভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের মধ্যে পুল, অ্যাপ্রোচ ও ড্রেন নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন ও মনিরুল হুদা, প্রকল্প পরিচালক ফরহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১ মার্চ প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হয়।  ২০১৯ সালের ১ মার্চ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *