চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ০০:২৫:৪৪ || আপডেট: ২০১৮-০৫-০৪ ০০:২৫:৪৪

বীর কন্ঠ ডেস্ক :

টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় টেকনাফ ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযার পর কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও শোকাহত শত শত মুসল্লী অংশগ্রহন করেন।

এর আগে বিকাল সাড়ে ৬টার দিকে ময়নাতদন্ত শেষে তাসফিয়ার লাশ পৈত্রিক নিবাস টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠে।এসময় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত জনতা ভীড় জমান বাড়িটিতে।উপস্থিত সবার একটিই দাবী এই নির্মম খুনের সাথে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শান্তি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *