চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Faruque Khan Executive Editor

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আওয়ামীলীগ সরকার অগ্রণী ভূমিকা পালন করছে : নদভী এমপি

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৭:৫৬:২৩ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৭:৫৬:২৩

বক্তব্য রাখছেন প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি

ঈদগাহ প্রতিনিধি (কক্সবাজার), বীরকন্ঠ :
‘বাংলাদেশ সরকার শিক্ষা খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে । বিশেষ করে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আওয়ামীলীগ সরকার অগ্রণী ভ’মিকা পালন করছে । পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও অবহেলিত জনপদে শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে ।” আজ শুক্রবার (৪ঠা মে ২০১৮) কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের দারুস্সালাম একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এসব বলেন ।

অনুষ্ঠানে আগত দর্শকদের একাংশ ।

সৌদি আরবের স্কলার ও দানবীর সালেহ বিন ইব্রাহীম বিন সোলাইমান হিন্দি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও দাতব্য সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ওয়ায়েস, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, ইসলামাবাদ ইউনিয়নের সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, সাংবাদিক তৈয়ব জালাল, শিক্ষক নুরুল হুদা প্রমুখ ।

দারুস্ সালাম একাডেমীতে একটি দ্বীতল একাডেমিক ভবন এবং একটি অত্যাধুনিক জামে মসজিদ শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা নেজাম উদ্দীন নদভী এমপি ও সৌদি স্কলার সালেহ বিন ইব্রাহীম বিন সোলাইমান হিন্দি ।

এসময় বক্তারা বলেন, “দাতব্য সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ইসলামাবাদের এক অবহেলিত জনপদে দারুস সালাম একাডেমীর মত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে এলাকার ঝড়ে পড়া শিশু-কিশোরদের শিক্ষা বিস্তারে সুযোগ করে দিয়েছে । প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি অসাধু মহল ষড়যন্ত্র করছে । এই অসাধু মহলের চক্রান্ত রুখে দেয়া হবে ।”
বক্তারা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. প্রফেসর আবু রেজা নেজাম উদ্দীন নদভী এমপিসহ সংস্থাটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং দারুস সালাম একাডেমীর শিক্ষার্থীদের সরকারি পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসা করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউপি সদস্য আব্দু শুক্কুর, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোজাহের আহমদ, প্রধান শিক্ষক হাফেজ নুরুল আলম, আউলিয়াবাদ সমাজ কমিটির সভাপতি শাহ আলম কোম্পানী, বাম বাগান সমাজ কমিটির নেতা বেলাল উদ্দিন, মাষ্টার আব্দুল করিম বিএ, শিক্ষক মনির আহমেদ, মাওলানা জুনাঈদ, হাফেজ নুরুল হুদা, রিদুয়ান সিফাত, নাঈম চৌধুরী, হাফেজ ঈসা, তাসলিমা আক্তার, মোহছেনা বেগম ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

এক শিক্ষার্থীর হাতে পুরষ্কার তোলে দিচ্ছেন নদভী এমপি ।

অনুষ্ঠানে ১১ জন হাফেজে কুরআনকে পাগড়ী পড়িয়ে দেন খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দু ছমদ এবং বিশিষ্ঠ আলেমে দ্বীন হাফেজ জাবের ।

পরে দারুস্ সালাম একাডেমীতে একটি দ্বীতল একাডেমিক ভবন এবং একটি অত্যাধুনিক জামে মসজিদ শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা নেজাম উদ্দীন নদভী এমপি ও সৌদি স্কলার সালেহ বিন ইব্রাহীম বিন সোলাইমান হিন্দি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *