admin
প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৯:৩২:০৬ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৯:৩২:০৬

বীর কন্ঠ ডেস্ক :
সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ডে ২০ ফুট লম্বা কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মহিউদ্দিন (৪৫)। সে বড় দারোগাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং নাদেরুজ্জামানের ছেলে।
শুক্রবার (৪ মে) বেলা আড়াইটার দিকে বাড়বকুণ্ডের শুকলাল হাট এলাকায় তিনি মোটরসাইকেল ইউটার্ন করার সময় এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মাসুদ আলম জানান, চট্টগ্রামমুখী কনটেইনারবাহী ১০ চাকার একটি লং ভেহিকেলের সঙ্গে মহিউদ্দিনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় তিনি ছিটকে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি চালকসহ আটক করা হয়েছে।