চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

প্রকাশ: ২০১৮-০৫-০৪ ১৮:৫৬:৪৪ || আপডেট: ২০১৮-০৫-০৪ ১৮:৫৬:৪৪

বীর কন্ঠ ডেস্ক :

হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর মরহুম আবুল কালাম সওদাগরের বাড়ির মসজিদের সামনে দক্ষিন পাশে শাওন (১৪) নামের এক কিশোর ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাওন শখের বসে ট্রেনে চড়েছিল। ট্রেন ঘটনাস্থলের নিকট কালভার্ট পেরুনোর সময় স্পিড কমালে শাওন তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার সময় পা পিছলে ট্রেনের নিচে চলে যায়। নিমিষেই ট্রেনের চাকা তার পেটের উপর দিয়ে চলে গিয়ে তাকে দ্বিখন্ডিত করে ফেললে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাওন হাটহাজারীর নলেজ স্কুল এন্ড কলেজের অষ্ঠম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। সে রাউজান উপজেলার গহিরা দলইনগর এলকার দানবীর খয়রাতি মিয়ার বাড়ির মোহাম্মদ মজিব এর ২য় পুত্র বলে জানা যায়।

দুই ভাইয়ের মধ্যে শাওন ছোট, তার বড় ভাই সাজ্জাদ পিতার সাথে দুবাই থাকে। তারা হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় শফি ভবনে ভাড়ায় থাকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *