চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

তারুণ্যের নেতৃত্বের মাঝেই লুকিয়ে আছে দেশের উন্নয়নের চাবিকাঠি: বীরকণ্ঠ সম্পাদক কাইছার হামিদ

প্রকাশ: ২০১৮-০৫-০৫ ১৫:২৫:০০ || আপডেট: ২০১৮-০৫-০৫ ১৫:২৫:০০

লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র ৪র্থ  প্রতিষ্ঠা বার্ষিকীতে

আলাউদ্দিন, বীর কন্ঠ :

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ হলেও তার লক্ষ্য পূরণে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণের জন্য শুধুই কি সরকার, ব্যবসায়ী ও প্রশাসন কাজ করে যাচ্ছে? না। এদের সঙ্গে সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছে বাংলাদেশের তরুণ সমাজও। তারুণ্যের নেতৃত্বের মাঝেই লুকিয়ে আছে দেশের উন্নয়নের চাবিকাঠি। গতকাল ৪ মে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র ৪র্থ  প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে বীরকণ্ঠ সম্পাদক কাইছার হামিদ উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেছেন, নিজেদের ভালোবাসা থেকেই একঝাঁক তরুণ লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম  প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে তারেক আজিজ চৌধুরীর নেতৃত্বে এ প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তরুণ প্রাণ কাজ করে যাচ্ছে।  লোহাগাড়ার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই সব কার্যক্রমের মাধ্যমেই এসব তরুণ প্রাণ বিকশিত করছে তাদের নেতৃত্বকে। এই নেতৃত্বের ওপর ভর করেই সামনে এগিয়ে যাবে বাংলাদেশ, তার স্বপ্ন পূরণের পথে।

 

স্থানীয় একটি রেস্টুরেন্ট হল রুমে সংঘটনের সভাপতি মোহাম্মদ আবু ছিদ্দিক’র সভাপতিত্বে  সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য মোঃ সেলিমুল্লাহ।

নির্বাহী সদস্য নাজমুস সাকিবের সংগীত পরিবেশনের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহিদ হোসেন। বক্তব্য রেখেন বিশেষ অতিথি যমুনা ব্যাংক লোহাগাড়া শাখার অফিসার মোঃ জহির উদ্দীন, মিনিস্টার মাই ওয়ান লোহাগাড়া শো-রুমের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর, সংগঠনের আজীবন সদস্য  ব্যবসায়ী এম মোরশেদ খান, সংগঠনের যুগ্ম সম্পাদক কায়েস উদ্দীন, কিল্লার আন্দর ব্লাড ব্যাংকের সভাপতি রাকিরুল হাসান, সংগঠক প্রবাল দাশ প্রমুখ।

 

সভাপতি মোঃ আবু ছিদ্দিক বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষালাভে উৎসাহিত করণ, দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, জনসচেতনতামূলক বিভিন্ন প্রচারণা, বাল্যবিবাহের হাত থেকে বাঁচাতে বিভিন্ন উদ্যোগ অতীতের মতো আগামীতেও অব্যাহত রেখে শান্তিতে বসবাসযোগ্য একটি সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।

 

কেক কেটে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *