admin
প্রকাশ: ২০১৮-০৫-০৬ ০০:২০:৫৯ || আপডেট: ২০১৮-০৫-০৬ ০০:২০:৫৯

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়ায় প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় নিজ বাড়ির শোবার ঘর থেকে আবুল হাশেম ওরফে বাচা’র পোড়া লাশ উদ্ধারের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৫ মে) রাতে আবুল হাশেমের স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে কুসুম বাদী হয়ে মামলাটি করেছেন। তবে মামলায় কাউকে আসামী করা হয়নি। ঘটনার তদন্তে সিআইডির একটি দল আজ শনিবার (৫ মে) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতনামা বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে শোবার ঘরে রেখে আগুন দিয়ে কক্ষের দরজায় বাইরে থেকে ছিটকানি দিয়ে ফটকে তালা মেরে চলে যায়। তিনি ঘর থেকে বের হতে না পেরে আগুন ধরে দগ্ধ হয়ে মারা যান।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ মামলার সুষ্ঠু তদন্তের জন্য সিআইডিকে বলা হয়েছে। সিআইডি’র পরিদর্শক মিতশ্রী বড়–য়া’র নেতৃত্বে একটি দল (আজ) শনিবার বিকেলে ঘটনাস্থলে গেছেন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।”
শুক্রবার (৪ মে)সকাল সাতটার দিকে পৌরসভার ইছামতি ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির নিজ শোবার ঘর থেকে যুবলীগ নেতার পোড়া দেহ উদ্ধার রে পুলিশ। এসময় তাঁর ঘরে রাতে তিনি ছাড়া কেউ ছিলেনা। আবুল হাশেম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।