admin
প্রকাশ: ২০১৮-০৫-০৬ ২৩:১৭:০৪ || আপডেট: ২০১৮-০৫-০৬ ২৩:১৭:০৪

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়ায় প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষায় ৩৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪৬ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৫.৭৫ ভাগ। জি.পি.এ ৫ পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী। দাখিলে ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০৬ জন।
পাসের হার ৬৭.৬৬ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম বলেন, গতবারের তুলনায় এবার জিপিএ ৫ ও পাসের হার বেড়েছে। ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপজেলার সর্বো”চ জিপিএ ৫ পেয়েছে যৌথভাবে সোনারগাঁও উ”চ বিদ্যালয় ও রাঙ্গুনিয়া পাব্লিক স্কুল। তাদের দুই প্রতিষ্ঠানে ১১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তবে পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে উপজেলার শ্রেষ্ঠ হয়েছে সোনারগাঁও উ”চ বিদ্যালয়। তাদের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬ জন। পাসের হার ৯৭.০৬ ভাগ। দাখিলে ৯৪.২৮ ভাগ পরীক্ষার্থী পাস করে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে সোনারগাঁও দাখিল মাদ্রাসা। তবে কোন জিপিএ-৫ পাননি। রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা থেকে দাখিল পর্যায়ে একমাত্র একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।