admin
প্রকাশ: ২০১৮-০৫-০৬ ১৭:২০:৫৩ || আপডেট: ২০১৮-০৫-০৬ ১৭:২০:৫৩

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়ায় প্রতিনিধি :
মূলত পরকীয়ার জেরে খুন হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবুল হাশেম ওরপে বাচা (৫০)। জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে পান করিয়ে তারপর গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় তাকে। পরকীয়ার জেরে এই হত্যাকান্ড করেছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত এই মহিলা। তার নাম জিফু বেগম (৪০)। সে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী জাকিরাবাদ এলাকার আইয়ুব আলীর স্ত্রী।
জানা যায়, গত তিনবছর আগে তাদের সাথে অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্কের জেরে তাদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। যার বিভিন্ন ছবি বাচার মোবাইলে ধারণ করা ছিল। এছাড়াও এই মহিলাকে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে দিয়েছিল বাচা। এই মহিলার কিছু খালি চেকও তার কাছে জমা ছিল। সুন্দরী এই মহিলাকে প্রতিনিয়ত বিয়ের চাপ সহ খালি চেক ও মোবাইলের আপত্তিকর ছবি দিয়ে তাকে নিয়মিত ব্যবহার করে আসছিল সে। তিন সন্তানের মা এই জিফু বেগম পরকীয়ার বিভিন্ন অাপত্তিজনক ছবি ও ঋণের টাকা অনাদায়ে দুজনের মাঝে তিক্ততার সৃষ্টি হয়। পরে অতিষ্ট হয়ে ম্যাংগো জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে প্রথমে নিস্তেজ করে। নিস্তেজ শরীরের উপর কাপড় ছড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। সেখানে গ্যাস বোতল এনে ছেড়ে দেয়। অাগুন লাগিয়ে ৪টি মোবাইল নিয়ে পালান জিফু বেগম। আগুনে পুড়ে কয়লা হয়ে যায় বাচার শরীর। সে এখন পুলিশের খাঁচায়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ ভূঞা বলেন, মোবাইল ট্রাকিং করে শনিবার রাত আটটার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পোমরা খাঁ মসজিদের পুকুর থেকে মোবাইল উদ্ধার করা হয়। সে কিভাবে হত্যা করেছে তা প্রাথমিকভাবে স্বীকার করেছে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। :