চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

বগুড়ায় ধানক্ষেতে ৪ যুবকের গলাকাটা লাশ

প্রকাশ: ২০১৮-০৫-০৭ ১৩:৫৯:৩০ || আপডেট: ২০১৮-০৫-০৭ ১৩:৫৯:৩০

বীর কন্ঠ ডেস্ক :

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় চার যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ডাবইর এলাকার একটি ধানক্ষেতে লাশগুলো দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতদের সবার বয়স ৩২ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের হাত পিছমোড়া করে বাঁধা। পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট।

এদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- শাবরুল ইসলাম শাবু (৩৫) ও জাকারিয়া ওরফে জাকিরুল (৩২)।

বগুড়ার শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান  এসব তথ্য জানান।

তিনি জানান, সকাল ১০টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাটের উত্তরে ও গাঙ্গনই নদীর পশ্চিমে ডাবইর এলাকার একটি ধানক্ষেতে চারজনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তারা খবর দিলে শিবগঞ্জ থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। চারজনের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় সনাক্ত করার জন্য দুপুর একটা পর্যন্ত লাশগুলো মাঠেই রাখা হয়েছে।

নিহতরা সবাই একই উপজেলার বাসিন্দা হতে পারেন। তবে তাদের হত্যার কারণ জানা যায়নি বলে জানান এএসপি মশিউর রহমান।পরিবর্তন ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *