চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ধান ক্ষেতের জালে আটকা পড়ল অজগর:পরে অবমুক্ত

প্রকাশ: ২০১৮-০৫-০৭ ২৩:৪৯:৪২ || আপডেট: ২০১৮-০৫-০৭ ২৩:৪৯:৪২

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কের পাশ ঘেঁষে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ ধান ক্ষেতের জালে আটকা পড়ে।

৬মে বেলা ১২ টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে থানার এক পুলিশ কর্মকর্তা সাপটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইসমাঈল হোসেন  বলেন, “ পেশাগত কাজ সেরে থানায় আসার সময় রাস্তায় যানজট দেখে গাড়ি থেকে নেমে পড়ি। রাস্তার পাশে জালে আটকা পড়া সাপটি উৎসুক লোকজন মেরে ফেলতে চাইলে ¯’ানীয় ইউপি সদস্যের সহায়তায় জাল কেটে সাপটি উদ্ধার করে খোলা জায়গায় ছেড়ে দিই।”স্থানীয়রা বলেন, “ গুমাই বিলের পাকা ধান রক্ষার জন্য কৃষকের দেয়া জালে সকালে আটকা পড়ে ৮ ফুট লম্বা অজগর সাপটি। সকাল থেকে কাপ্তাই সড়কে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। লোকালয়ে অজগর কোথায় থেকে এল তা কেউ  নিশ্চিত করে কিছু বলতে পারেনি। গুমাইবিলে পাকা ধান খেতের পোকা শিকারের সন্ধানে জঙ্গল থেকে ছুটে এসেছে বলে ¯’ানীয়রা ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *