চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লামায়১০২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৩ জন কৃতকার্য বাকী ৪৯০ জন অকৃতকার্য

প্রকাশ: ২০১৮-০৫-০৭ ০০:৩৭:৩৫ || আপডেট: ২০১৮-০৫-০৭ ০০:৩৭:৩৫

বেলাল আহমদ,বিশেষ  প্রতিনিধি :

বান্দরবানের লামায় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১০২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৩৩ জন কৃতকার্য হয়েছে বাকী ৪৯০ জন অকৃতকার্য হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় গুলোতে এসএসসির পাশের হার ৬১.৮০ ভাগ এবং মাদ্রাসায় দাখিল পরীক্ষার পাশের হার ৯০.৫০ ভাগ। উপজেলায় এসএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। মাদ্রাসায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও পাশের হার বেশী।

অপরদিকে ৪টি মাদ্রাসার ১৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ১৩৪ কৃতকার্য ও ১৩ জন অকৃতকার্য হয়েছে। স্কুল ও মাদ্রাসা মিলে ৫০৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় অভিভাবক মহলে ক্ষোভ দেখা গিয়েছে। জিপিএ-৫ পেয়েছে লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ জন, চাম্বি উচ্চ বিদ্যালয়ে ৩ জন ও কোয়ান্টাম কসমো স্কুলে ৬ জন। উপজেলা কোয়ান্টাম কসমো স্কুল ও তামিরী মিল্লাত দাখিল মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পাশের হার ৭৫.৫০ ভাগ। তারই প্রভাব পড়েছে লামা উপজেলায়। তবে তিনি প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব, বিদ্যালয় গুলোতে অব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সহ নানান সমস্যা ও শিক্ষক সংকটকে ফলাফল বিপর্যের জন্য দায়ী করেন। সেদিক থেকে মাদ্রাসা গুলো পাশের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার নুরে-এ জান্নাত রুমি জানান, এসএসসি ফলাফল বিপর্যয়ে আমরা মর্মাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *