admin
প্রকাশ: ২০১৮-০৫-০৭ ০০:১৭:৩০ || আপডেট: ২০১৮-০৫-০৭ ০০:১৭:৩০

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া সদরের দরবেশহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬মে (রবিবার) রাত ৯ টায় দরবেশ হাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
দরবেশ হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের বকসু সাওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন।
মোহাম্মদ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন মেম্বার , মাস্টার কামরুল ইসলাম আজাদ, শামসুল ইসলাম কোম্পানি , আহমদ হোসেন, মোঃ আবুল হোসেন, ব্যবসায়ী তাহের,মৌলানা ফরিদ উদ্দিন,ঈসমাইল হোসেন সাঈদ,শহিদুল ইসলাম,মোঃ সাহাব উদ্দিন, মোঃ শওকতসহ সমিতির সকল সদস্যববৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ জহির উদ্দিন বলেন লোহাগাড়া সদর দরবেশহাট অনেক দিনের পুরোনো বাজার এই বাজার অনেক ঐতিহ্য বহন করে,তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে বাজারের সুনাম ধরে রাখতে হবে।
তিনি আরো বলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহযোগিতায় বাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে আগামীতে আরো হবে ।
অনুষ্ঠানে লটারীতে বিজয়ী সমিতির সদস্যদের মাঝে পুরুস্কার বিতরণ এবং সমিতিকে সফল ভাবে পরিচালনা করায় সমিতির সভাপতি আবু তাহের বকসু সওদাগরকে “পবিত্র কোরআন শরীফ” প্রদান করেন মো: সেলিম উদ্দিন।