admin
প্রকাশ: ২০১৮-০৫-০৭ ১৩:১১:০৯ || আপডেট: ২০১৮-০৫-০৭ ১৩:১১:০৯

আলাউদ্দিন, বীর কন্ঠ :
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার চুনতি খান দিঘী এলাকায় প্রাইভেট কার তল্লাশী করে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়। গত ৬ মে দিনগত রাতে এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশী করে তিন মাদক পচারকারীকে ১০ হাজার পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হই।
আটককৃত মাদক পাচারকারীরা হল যথাক্রমে ঢাকা সাভার লুটেরচর এলাকার মৃত লাল মিয়ার পুত্র মোহাম্মদ কবির হোসেন (৩০), ইসলামবাগ এলাকার মৃত আমিনের পুত্র মোহাম্মদ মান্নান(৪৫) ও কিশোরগঞ্জ কুটিয়াদী এলাকার সিরাজ মিয়ার পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেন(২৬)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জলিল ও থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি টিম ওই এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি পুরাতন প্রাইভেট কার(রেজিঃ নং ঢাকামেট্টো-খ -১১-১৬০০) গাড়িতে তল্লাসী চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতারা বলেন, ইয়াবাগুলো তারা ঢাকার উদ্দেশ্যে বিক্রী করার জন্য নিয়ে যাচ্ছিল।আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৭মে সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ বিল্লাল হোসেন প্রতিবেদককে জানিয়েছেন।