চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

সাতকানিয়ায়৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

প্রকাশ: ২০১৮-০৫-০৭ ২৩:২৮:২১ || আপডেট: ২০১৮-০৫-০৭ ২৩:২৮:২১

মোঃ নাজিম উদ্দিন, বীর কন্ঠ :

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে দোহাজারী হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ইয়াবা পাচারে জড়িত দিনাজপুরের হাকিমপুর উপজেলার মনসাপুর ৩নংওয়ার্ডের মৃত শামসুল ইসলামের ছেলে মো. হাবিবকে (২৯) আটক করেছে পুলিশ।

৬ মে রবিবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল বিবিসি ইটভাটা এলাকা থেকে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুররহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত (ঢাকামেট্রো-গ-২১-২৫২৯) একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানারঅফিসার ইনচার্জ (ওসি.) মো. মিজানুর রহমান বলেন, রাতে গোপন সংবাদে খবর পেয়ে মহাসড়কের বিবিসি ইটভাটার সামনে সড়কে প্রাইভেট তল্লাশী চালানো হয়। গাড়ির তেলের ট্যাংকের অভ্যন্তরে বিশেষ কায়দায় লুুকায়িত ৫০ হাজার পিসইয়াবা উদ্ধার করা হয়। সাথে কারটিও জব্দ করা হয়। আটককৃত হাবিব জানায়, ইয়াবাগুলি ঢাকায় নেয়া হচ্ছে।

এব্যাপারে আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, ইয়াবা পাচারকারীদের ধরতে হাইওয়ে পুলিশের একাধিক টিম সার্র্বক্ষণিক কাজ করছে। প্রতিদিন সড়কে তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হচ্ছে। পাচারকারীদের নিত্যনতুন কৌশল ভেঙ্গে দিয়ে উদ্ধার করা হচ্ছে ইয়াবা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *