চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

সাতকানিয়ায় কেরানীহাট হযরত বায়েজিদ বোস্তামী (রহঃ) হাইচ চালক সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন সম্পন্ন 

প্রকাশ: ২০১৮-০৫-০৭ ২১:১৬:০২ || আপডেট: ২০১৮-০৫-০৭ ২১:১৬:০২

আলাউদ্দিন, বীর কন্ঠ :

সাতকানিয়া কেরানীহাট হযরত বায়েজিদ বোস্তামী (রহঃ) হাইচ চালক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ৭মে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে চেয়ার প্রতীকে ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আক্তার । দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জানে আলম।

নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে২ জন, সহ সভাপতি পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন,পরিচালক পদে ৭ জন সহ মোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 

ভোট গ্রহণ ও গণনা শেষে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিত ফলাফল ঘোষনা করা হয়।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শব্বির আহমদ ও নাছির উদ্দিন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

উপজেলা পুলিশ-আনসার ভিডিপি সদস্যসহ সাংবাদিকরা নির্বাচন তদারকি করেন। নির্বাচিত কমিটির সদস্যরা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *