admin
প্রকাশ: ২০১৮-০৫-০৮ ২১:২৯:৪৪ || আপডেট: ২০১৮-০৫-০৮ ২১:২৯:৪৪

লোহাগাড়ায় ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভোক্তা অধিকার অাইন ২০০৯ এর ৩৮ ধারায় ৮ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ মে সকাল ১১ টায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া অাফরিন কচি।
উপজেলা ভূমি অফিসের নাজির সমীর চৌধুরী বলেন, ভোক্তা অধিকার অাইন ২০০৯ এর ৩৮ ধারায় পদুয়ার মো: বেলাল উদ্দিনকে ৫০০ টাকা,সুমন দাশকে ৫০০ টাকা,অামিরাবাদের মোজাম্মেল হককে ১ হাজার, সামশুল ইসলামকে ১হাজার টাকা, অাধুনগরের রিয়াজকে ১ হাজার ৫০০ টাকা,লোহাগাড়া সদরের মো: সালাহ উদ্দিনকে ১ হাজার টাকা,সাইফুলকে ৫০০ টাকা ও সুখছড়ীর নুরুল কবিরকে ১ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সাদিয়া অাফরিন কচি বলেন, মূল্য তালিকা টাঙ্গানোর সরকারী নির্দেশনা থাকা সত্বেও অধিকাংশ দোকান মালিকরা মূল্য তালিকা টাঙ্গায় না। এতে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেয়া হয়। তাই প্রাথমিকভাবে নামেমাত্র জরিমানা অাদায় করে সতর্ক করা হয়েছে। অাগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।