admin
প্রকাশ: ২০১৮-০৫-০৮ ০০:০৪:০২ || আপডেট: ২০১৮-০৫-০৮ ০০:০৪:০২

মোঃ নাজিম উদ্দিন, বীর কন্ঠ :
সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১১ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত ৬ মে রোববার রাত সাড়ে ৮টর সময় সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা মাইজপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আলী আহমদের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্তনে আনে। স্থানীয় বাসিন্দা নুরুল আবছার জানান, রাতে সম্ভবত আলী আহমদের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে চারেদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন আসতেই সব বাড়ি পুড়ে যায়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশেপাশের অনেক বাড়ি রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত অধিকাংশই দরিদ্র লোক। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন নুরুল ইসলাম, আবু ছাদেক, মো. আলমগীর, অলি আহমদ, নুরুল আমিন, আলী আহমদ, কুলছুমা বেগম, মাওলানা মোবারক হোসেন, মাহমুদা খাতুন ও মোহাম্মদ শফি।
ক্ষতিগ্রস্থরা জানান, নগদ অর্থ, স্বর্নালঙ্কার, আসবাব পত্র, ইলেক্ট্রনিক্স মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লক্ষ টাকা।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী ষ্টেশন অফিসার মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি এবং যাতে অন্যান্য বসতঘরগুলোতে আগুন ছড়িয়ে না পড়ে সে চেষ্টা চালাই।