চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২০১৮-০৫-০৯ ০১:২০:০৪ || আপডেট: ২০১৮-০৫-০৯ ০১:২০:০৪

বীর কন্ঠ ডেস্ক :

সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কে যানবাহনের চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রী বলেছেন, মহাসড়কের পাশে বিশ্রামাগার করা গেলে চালকরা সেখানে বিশ্রাম নিতে পারবে। এতে তাদের ক্লান্তিভাব কেটে যাবে। সড়কের দুর্ঘটনাও কমে যাবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাসেক সড়ক সংযোগ প্রকল্প দ্বিতীয় সংশোধনীর অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

 

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশে দেখি হাইওয়ের পাশে বিশ্রামাগার আছে। যাত্রাপথের ১০ থেকে ১৫ মিনিট পরই বিশ্রামাগার থাকে। চালকরা সেখানে ফ্রেশ হতে পারেন, বিশ্রাম নিতে পারেন। আমাদের দেশের চালকদের সে সুযোগ নেই। তারা রাতে রাস্তায় ঘুমায়।

 

তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে সব মহাসড়কে বিশ্রামাগার করবো। সেখানে চালকরা রাতে ঘুমাতেও পারবেন। যেটা এখন দেখা যায় ট্রাকের চালকরা রাস্তায় ট্রাকের মধ্যেই ঘুমায়।

 

‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক (এন-৪) চার লেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পটি দ্বিতীয় সংশোধনী প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ হাজার ৫৯৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি টাকা (জিওবি)ও ২ হাজার ১৭২ কোটি ৫৩ লাখ। প্রকল্প সাহায্য ৩ হাজার ৪২১ কোটি টাকা।

 

প্রকল্পটি ঋণ প্রদানকারী সংস্থা এডিবি, ওএফআইডি ও এডিএফডি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপদ অধিদফতর বাস্তবায়ন করবে প্রকল্পটি। ২০২০ এর জুনে বাস্তবায়িত হবে প্রকল্পটি। প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে।- জাগো নিউজ,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *