admin
প্রকাশ: ২০১৮-০৫-০৯ ২০:৪০:৫৭ || আপডেট: ২০১৮-০৫-০৯ ২০:৪০:৫৭

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার সদরের উজির ভিটায় জামাল বলির বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মো: হোসেন বলি।
রানারআপ হয়েছেন উখিয়ার রমিজ বলি। এবার এ বলি খেলায় অংশ নেন চট্টগ্রাম – কক্সবাজার থেকে ২০ জন বলি। কুস্তিগীরদের লড়াইয়ে ৯ মে বুধবার দিনভর মুখর ছিল উজির ভিটার ময়দান।
দিনব্যাপি লড়াই শেষে, বিকেল পাঁচটায় সেরা বলিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।শুরু হয় উখিয়ার রমিজ ও মহেশখালীর মো: হোসেন বলীর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই।
প্রায় ২০ মিনিটের এ লড়াইয়ে বিজয়ী হন মহেশখালীর হোসেন বলি। এদিকে খেলা উপভোগ করতে ময়দানে ছিল শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড়।
বলি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি , ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা, শিল্পপতি মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী।