admin
প্রকাশ: ২০১৮-০৫-০৯ ১৩:২৩:১৩ || আপডেট: ২০১৮-০৫-০৯ ১৩:২৩:১৩

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামে গায়ে আগুন লেগে জান্নাত নুর ফাহিমা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। জান্নাত এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
মঙ্গলবার (০৮ মে) রাতে হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চরে নিজ বাড়িতে জান্নাতের গায়ে আগুন লাগে।
অগ্নিদগ্ধ অবস্থায় গভীর রাতে জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।