admin
প্রকাশ: ২০১৮-০৫-১১ ১৬:১২:৫৩ || আপডেট: ২০১৮-০৫-১১ ১৬:১২:৫৩

বীর কন্ঠ ডেস্ক :
রাজধানীর ধানমন্ডি লেকে কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপ-পরিদশর্ক (এসআই) খাইরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সকালে ধানমন্ডি লেকের পথ ধরে হেঁটে যাওয়ার সময় মোস্তাফিজুর রহমানের ওপর একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
এসআই খাইরুল আরও জানান, নিহতের কাছে থাকা ভিজিটিং কার্ড দেখে তার নাম ও পরিচয় জানা গেছে। তিনি বিআইডিএ’র প্রকৌশলী। প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাটাচমেন্টে ছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।- পরিবর্তন ডটকম