চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ২০১৮-০৫-১১ ১৬:২২:২৮ || আপডেট: ২০১৮-০৫-১১ ১৬:২২:২৮

বীর কন্ঠ ডেস্ক :

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ কথা জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে।- যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *