চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

সেবক’র উদ্যোগে গরীব দুঃখিদের ফ্রি চিকিৎসাও বিনামূল্যে ঔষুদ বিতরন

প্রকাশ: ২০১৮-০৫-১১ ১৫:৪৩:৫২ || আপডেট: ২০১৮-০৫-১১ ১৫:৪৩:৫২

 

এমএহামিদ,চন্দনাইশ প্রতিনিধিঃ 

চন্দনাইশ উপজেলায় দোহাজারী পৌরসভা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১মে রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মানব সেবায় নিয়োজিত অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবক সংগঠন সেবক’র তত্ত্বাবধানে গরীব দুঃখি মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ফ্রি ঔষুদ বিতরনের আয়োজন করা হয়।

এতে শিশু থেকে বৃদ্ধা (পুরুষ মহিলা)  প্রায় তিনশ জনের মত রোগীকে সেবা প্রদান করেন সেবক পরিবার । এতে উপস্হিত ছিলেন আবুল কাশেম লেদু ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হাকিম, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু বিষ্ণু যশা চক্রবর্তী, জামাল উদ্দীন মেম্বার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিগন।  চিকিৎসা প্রদান করেন ঢাকাওচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেরর বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবৃন্দ।

এতে সার্বিক সহয়তা করেন মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশন এবং দোহাজারী গ্রন্থাগার খানবাড়ী। মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হাকিম জানান গরীব দুঃখি মানুষেরা টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেনা, তাই ভালো চিকিৎসা থেকে বঞ্চিত আর বঞ্চিত মানুষদের পাশে আমি আমার সংগঠন সব সময়ে পাশে থাকবো যাতে কোন গরীব মানুষ চিকিৎস সেবা থেকে বঞ্চিত না হয়।

তরুন সংগঠন আসিফ খান বলেন মানুষ মানুষের জন্য আমরা গরীব দুঃখি মানুষের সাথে সবসময় থাকি তার ধারাবাহিক ভাবে আমরা কাজ করে যাচ্ছি, তিনি সেবক পরিবার কে ধন্যবাদ জানিয়ে বলেন এত বড় মানব সেবা সেবক পরিবার না হলে সম্ভব হত না। তাদের জন্য আজ শতশত গরীব  রোগী ফ্রি চিকিৎসা ও ঔষুদ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *