চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

কাপ্তাই উপজেলা গার্ল ইন স্কাউটসের কার্যক্রম প্রসংশার দাবিদারঃ সুরাইয়া বেগম

প্রকাশ: ২০১৮-০৫-১২ ০১:১৫:৫৪ || আপডেট: ২০১৮-০৫-১২ ০১:১৫:৫৪

নূর হোসেন মামুন, কাপ্তাই:

বাংলাদেশ গার্ল ইন স্কাউটসের জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম বলেন, কাপ্তাই উপজেলায় গার্ল ইন স্কাউটের কার্যক্রম প্রশংসার দাবিদার। প্রতন্ত্য অঞ্চলে বাংলাদেশ স্কাউটসের সকল কার্যক্রম সুন্দর এবং সুচারুভাবে  পরিচালিত হচ্ছে। সুন্দরভাবে কার্যক্রম পরিচালনার জন্য তিনি কাপ্তাই উপজেলা স্কাউটসের সকলকে ধন্যবাদ জানান।

কাপ্তাই উপজেলা স্কাউটসের আয়োজনে আজ শুক্রবার কাপ্তাই উপজেলা পরিষদ রেষ্ট হাউজ সম্মেলন কক্ষে গার্ল ইন স্কাউটিং বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গার্ল ইন স্কাউটের জাতীয় উপ কমিশনার মাহাবুবা খানম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, উপজেলা স্কাউটসের কমিশনার খোরশেদুল আলম কাদেরী।

বাংলাদেশ স্কাউটস্ চট্রগ্রাম জেলার সাধারণ সম্পাদক হাবিবুল হক (এলটি) এর সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে স্বাগত ব্ক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *