চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায়  হাজির পাড়া সিদ্দিক-এ-আকবর (রাঃ) তালিমুল কোরআন মাদ্রাসার দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৫-১২ ২১:৩০:০৯ || আপডেট: ২০১৮-০৫-১২ ২১:৩০:০৯

স্টাফ রিপোর্টার :

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিক-এ-আকবর (রাঃ) তালিমুল কোরআন মাদ্রাসার নতুন ভবন শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ১২ মে শনিবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ সেলিম উল্লাহ চৌধুরী। উক্ত দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবদুল কাইয়ুম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কজেলের অধ্যক্ষ মোঃ ফয়েজ উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেন, ডাঃ আতাউর রহমান আরবী, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কজেলের অধ্যাপক সেলিম উদ্দিন, অধ্যাপক সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক কাইছার হামিদ ও সাংবাদিক রায়হান সিকদার।

 

মোনাজাত পরিচালনা করেন চুনতি সীরত ময়দানস্থ মসজিদে বায়তুল্লাহর খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দিন হাবিবী। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবদুল জব্বার ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী ও আবদুল বাকী চৌধুরী।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজির পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী নুরুল আমিন চৌধুরী, পেশ ইমাম মাওলানা মাহমুদুল হক, মাষ্টার নুরুল আলম, সাবেক ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, মাওলানা আহমদ কবির ও মাওলানা মোঃ ইসমাইল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *