admin
প্রকাশ: ২০১৮-০৫-১৩ ১৮:১১:৩৭ || আপডেট: ২০১৮-০৫-১৩ ১৮:১১:৩৭

আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের তিনটি গির্জায় রোববার বোমা হামলার জন্য একই পরিবারের কয়েকজন সদস্য দায়ী বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে পুলিশ।এই হামলায় এখন পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা টিটো কারনাভিয়ান বলেন, একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা করেন একজন মা ও তার দুই সন্তান। একই সাথে ওই মহিলার স্বামী ও তাদের আরও তিন ছেলে অন্য দুটি গির্জায় একইভাবে হামলা চালায়।২০০৫ সালের পর এটিই ইন্দোনেশিয়া সবচেয়ে ভয়াবহ বোমা হামলা।
জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।এর আগে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা ওয়াওয়ান পুরয়ান্তো জানিয়েছিল, আইএস অনুপ্রাণিত দল জেমা আনশারুত দৌলা এই হামলা চালিয়েছে।
এ মাসের শুরুতে ইন্দোনেশিয়ার কঠোর নিরাপত্তার কারাগারে জঙ্গি মুসলিম বন্দীরা আক্রমণ চালিয়ে নিরাপত্তা বাহিনীর ৫ বিশেষ সদস্যকে হত্যা করে ও একজনকে জিম্মি করে। পুলিশ ধারণা করছে এই দুটি ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে।