চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

কোস্ট গার্ডের ২০১৭ সালে জব্দ করা ১ কোটি টাকার মাদকদ্রব্য মামলা নিষ্পত্তির মাধ্যমে ধ্বংস

প্রকাশ: ২০১৮-০৫-১৩ ১৭:৩১:০৪ || আপডেট: ২০১৮-০৫-১৩ ১৭:৩১:০৪

বীর কন্ঠ ডেস্ক :

উপকূলীয় জলসীমার অতন্দ্র প্রহরী বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন (চট্টগ্রাম) ২০১৭ সালে জব্দ করা ১ কোটি টাকার মাদকদ্রব্য মামলা নিষ্পত্তির মাধ্যমে ধ্বংস করেছে।

রোববার (১৩ মে) বেলা পৌনে একটার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ লাখ ৫ হাজার ১১৫ পিস ইয়াবা, ১ হাজার ৫৪৯ বিয়ার ক্যান, ১৯৬ বোতল  মদ, ৩৯ দশমিক ২ লিটার চোলাই মদ ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।-  বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *