চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকরিয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২০১৮-০৫-১৩ ১৯:৫৭:১৪ || আপডেট: ২০১৮-০৫-১৩ ১৯:৫৭:১৪

মিজবাউল হক , চকরিয়া:

কক্সবাজরের চকরিয়ায় আবদুল কাদের (২১) নামের এক যুবকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়। শুক্রবার বিকেলে উপজেলার চিরিংগা ইউনিয়নের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

 

চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, শুক্রবার বিকেলে ওই ছাত্রীকে বাড়িতে একা রেখে পরিবারের সবাই মিলে একটি বিয়ের অনষ্ঠানে যায়। বাড়িতে কেউ না থাকায় ওই ছাত্রী বিকেলে বাড়ির বারান্দায় বসে পড়ালেখা করছিল। এসময় আবদুল কাদের ওই ছাত্রীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়িতে ঢুকে পড়ে। এরপর ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

 

জসিম উদ্দিন আরও জানান, এসময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের এলাকার লোকজন ছুটে আসলে আবদুল কাদের পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসাকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে রেফার করেন।

 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত জানান, ‘ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আছড়ের চিহ্ন দেখা গেছে। ডাক্তারি রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে আবদুল কাদেরকে আসামি করে মামলা দায়ের করেছেন। আবদুল কাদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *