চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে গ্যারেজে রাখা ৮টি সিএনজি অটোরিকশা: ত্রিশ লাখ টাকার ক্ষতি

প্রকাশ: ২০১৮-০৫-১৩ ২২:৪০:৪১ || আপডেট: ২০১৮-০৫-১৩ ২২:৪০:৪১

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের আজিমনগর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি সিএনজি অটোরিকশা গ্যারেজ, গ্যারেজা রাখা ৮টি সিএনজি অটোরিকশা ও একটি মুদির দোকান পুড়ে গেছে। শনিবার (১২ মে) দিনগত রাত পৌনে ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

গ্যারেজের মালিক ফজলুল কাদের বলেন, রাত ১টা ১০ মিনিটে শেষ গাড়িটি গ্যারেজে আসলে গ্যারেজ বন্ধ করে বাসায় চলে আসি। আসার প্রায় ১৬ মিনিট পর হঠাৎ গ্যারেজে আগুন ধরে যায়। আগুন পাশের মুদির দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী জ্বলা অগ্নিকান্ডে গ্যারেজ ও মুদির দোকান সহ গ্যারেজে রাখা ৮টি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।’

 

রাঙ্গুনিয়া অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ বলেন, ‘ব্যাংক সহ বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে পুড়ে যাওয়া অধিকাংশ অটোরিকশা মালিক সিএনজি অটোরিকশাগুলা ক্রয় করেছেন। আগুনে তা পুড়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন। সব মিলিয়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

 

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে ফজলুল কাদেরের গ্যারেজ ও মুদির দোকান, মো. নবীর দুইটি, মো. রহিম, মো. ইলিয়াছ, মো. দিদার, মো. হারুন, মো. ইকবাল, মো. মফিজের ১টি করে মোট ৮টি সিএনজি অটোরিকশা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *