admin
প্রকাশ: ২০১৮-০৫-১৩ ২১:৫৭:০৩ || আপডেট: ২০১৮-০৫-১৩ ২১:৫৭:০৩

মোঃ এরশাদ আলম, লোহাগাড়া :
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা শেখ রাসেল স্মৃতি সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৮ এর জমজমাট ফাইনাল খেলা ১৩ই মে বিকাল ৪টায় নাফারটিলা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
চরম্বা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ অালম চৌধুরী।
চট্টগ্রামের জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন’সম্পাদক মিয়া কাশেম, আওয়ামীলীগ নেতা কাজী রায়হান, উক্ত টুর্নামেন্টের সভাপতি চরম্বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দু শুক্কুর, আব্দুর রহিম, নুরুল কবির সওদাগর, মোঃ মমতাজ উদ্দিন, মনির উদ্দিন,মোঃ দেলোয়ার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
খেলায় দু’শক্তিশালী দল মোকাবেলা করেন,লোহাগাড়া যুব একাডেমী ফুটবল একাদশ বনাম- চরম্বা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।টানটান উত্তেজনায় ৯০মিনিট জমজমাট ফুটবল খেলায় লোহাগাড়া যুব একাডেমী ফুটবল একাদশ’কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চরম্বা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।
খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার রেফারী মাষ্টার মোঃ আলমগীর, সহকারী রেফারী হিসেবে ছিলেন, মাষ্টার নাছির ও মাষ্টার মনছুর আলম।