চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৫-১৪ ২০:১৯:৪৭ || আপডেট: ২০১৮-০৫-১৪ ২০:১৯:৪৭

নূর হোসেন মামুন, কাপ্তাই-:

সারাদেশে দূর্নিতী দমন কমিশনের (দুদক) বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করার কার্যক্রমের অংশ হিসাবে আজ সোমবার কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়। একজন ছাত্র ছাত্রীকে সৎ, আর্দশবান, সু-নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে  দুদকের এই কার্যক্রম গত বছর হতে চালু করা হয়।

এই স্টোরের একটি বৈশিষ্ট হলো, এখানে কোন বিক্রেতা থাকবে না, শিক্ষার্থীরা স্টোরের ক্যাশ বাক্সে নির্ধারিত মূল্যে পন্য কিনবে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান অরুন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা, উপজেলা স্কাউটস্ এর সম্পাদক মাহাবুব হাসান বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *