চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

‘সাতকানিয়ায় ইফতার সামগ্রী আনতে যাওয়া ৯ নারী হিটস্ট্রোকে মারা গেছেন’

প্রকাশ: ২০১৮-০৫-১৪ ১৭:০৫:১৩ || আপডেট: ২০১৮-০৫-১৪ ১৮:৫০:১৯

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে নিহতের ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকের কথা জানিয়েছে পুলিশ। যদিও এর আগে স্থানীয় একজন প্রতিনিধির পক্ষ থেকে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের এসপি হাসানুজ্জামান মোল্লা বলেন, ‘নিহতদের সবাই নারী। অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে।’

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, ‘স্থানীয় এক ব্যক্তির যাকাত দেয়ার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। এর মধ্যে অনেকে গতরাত থেকে ঘটনাস্থলে উপস্থিত হন। সকাল সকালে ওই ভিড় আরো ব্যাপক আকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্তত ৯ জন নারীর মৃত্যুর খবর পাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *