admin
প্রকাশ: ২০১৮-০৫-১৪ ১৮:৩৯:৫৫ || আপডেট: ২০১৮-০৫-১৪ ১৮:৩৯:৫৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :
সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ঘাটিয়া ডেঙ্গা এলাকায় ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নারীর মধ্যে লোহাগাড়ার ৩ জনসহ ৯ জনের পরিচয় মিলেছে।
তারা হলেন , লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ছালেহ আহমদের মেয়ে টুনটুনি, একই ইউনিয়নের আব্দুল হাফেজের স্ত্রী জোসনা বেগম, মো. আলাউদ্দিনের মেয়ে নুর জাহান, সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ছগির আহমেদের মেয়ে হাছিনা আক্তার, একই ইউনিয়নের আহমদ শফির মেয়ে রশিদা আক্তার, ঢেমশা ইউনিয়নের মো. হাসানের স্ত্রী রিনা বেগম, একই ইউনিয়নের আবুল কালামের স্ত্রী সাকি, বান্দারবানের মো. ইব্রাহীমের স্ত্রী নুর আয়েশা এবং দোহাজারীর নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কেএসআরএমের মালিক গ্রামের বাড়িতে যাকাত দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার নারী-পুরুষ স্থানীয় মাদ্রাসার মাঠে জড়ো হন। অনেকে রোববার (১৩ মে) রাত থেকে এজন্য ঘটনাস্থলে অপেক্ষা করতে থাকেন। অতিরিক্ত ভিড়ে সকাল সাড়ে ১০টার দিকে হিটস্ট্রোকে ১০ নারী ও শিশুর মৃত্যু হয়েছে।