চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় পদদলিত হয়ে নিহত ৯ , আহত অর্ধ-শতাধিক 

প্রকাশ: ২০১৮-০৫-১৪ ১৪:২১:৫৩ || আপডেট: ২০১৮-০৫-১৪ ১৪:২১:৫৩

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নয়জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশ নারী বলে জানা যায়।

সোমবার (১৪ মে) সকালে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার। তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

ইস্পাত তৈরির প্রতিষ্ঠান কেএসআরএম এর কর্মকর্তা মো. রফিক বলেন, তাদের কোম্পানির পক্ষ থেকে সকালে দুস্থ-গরীবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সে সময় অধিক ভীড়ের মধ্যে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *